Premium Korean Skincare and Beauty Products in Bangladesh

  • 5/1,South Banasree Dhaka

Your Cart 0

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

Blog Details

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক পেতে ৫টি ধাপ অনুসরণ করুন: স্কিন প্রস্তুতি: ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে শিট মাস্ক বা হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন। প্রাইমার: ইল্যুমিনেটিং প্রাইমার ব্যবহার করে স্কিনে গ্লো আনুন। ফাউন্ডেশন ও কনসিলার: হালকা করে ফাউন্ডেশন ও কনসিলার ব্লেন্ড করুন এবং লুজ পাউডার দিয়ে সেট করুন। ব্লাশ ও হাইলাইটার: স্কিন টোন অনুযায়ী ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করুন। সেটিং স্প্রে: মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে ডিউয়ি সেটিং স্প্রে ব্যবহার করুন।

মেকআপ আমাদের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে এবং যদি সেটা হয় গ্লোয়িং ও ন্যাচারাল, তাহলে কথাই নেই! এই লুক সবার কাছেই বেশ জনপ্রিয় কারণ এটি এলিগেন্ট ও সময়োপযোগী। আজকের এই ব্লগে শেয়ার করবো কীভাবে সহজেই বাড়িতে বসে যেকোনো বিশেষ মুহূর্তের জন্য গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করবেন, যা হবে ফ্ললেস ও লং লাস্টিং। তাহলে চলুন, জেনে নিই সহজ ৫টি স্টেপ!

স্টেপ বাই স্টেপ গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক

অনেকেই মনে করেন গ্লোয়িং মেকআপ লুক তৈরি করা কঠিন, কিন্তু এটি একদম সহজ! শুধু নিচের স্টেপগুলো ফলো করলেই হবে—

১) স্কিন প্রিপারেশন: মেকআপের আগে ত্বক প্রস্তুত করা

গ্লোয়িং মেকআপ লুকের আসল রহস্য হচ্ছে মেকআপ শুরুর আগে স্কিনকে হাইড্রেটেড ও প্রস্তুত রাখা।

  • প্রথমে ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।

  • এরপর হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করুন অথবা হাইড্রেটিং সিরাম/ময়েশ্চারাইজার লাগান।

  • দিনের বেলায় মেকআপ করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

  • ঠোঁটের জন্য লিপবাম ব্যবহার করতে ভুলবেন না।

এভাবে ত্বক ঠিকমতো প্রস্তুত করলে মেকআপ হবে পারফেক্টলি ব্লেন্ডেড ও লং লাস্টিং।

২) ইল্যুমিনেটিং প্রাইমার ব্যবহার করুন

প্রাইমার মেকআপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • গ্লোয়িং লুকের জন্য ইল্যুমিনেটিং প্রাইমার ব্যবহার করুন।

  • এটি মেকআপের লং লাস্টিং রাখে এবং ত্বকে ন্যাচারাল গ্লো যোগ করে।

৩) সঠিকভাবে ফাউন্ডেশন ও কনসিলার অ্যাপ্লাই করুন

  • ফাউন্ডেশন সরাসরি বেশি পরিমাণে না নিয়ে ধাপে ধাপে লাগান।

  • ড্রাই স্কিনের জন্য ডিউয়ি ফাউন্ডেশন বেস্ট অপশন।

  • হাইলাইটিং কনসিলার ব্যবহার করুন, যা আপনার স্কিন টোনের চেয়ে ১-২ শেড লাইট হবে।

  • সবশেষে লুজ পাউডার দিয়ে ফেস সেট করুন যাতে মেকআপ থাকে ফ্ললেস।

৪) ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করুন

গ্লোয়িং লুক পেতে ব্লাশ ও হাইলাইটার অপরিহার্য।

  • ফেয়ার স্কিনের জন্য: পীচ, কোরাল, বেবি পিংক ব্লাশ এবং শ্যাম্পেইন টোনের হাইলাইটার।

  • মিডিয়াম বা ট্যান স্কিনের জন্য: রোজ, ডার্ক মভ ব্লাশ এবং গোল্ডেন, ব্রোঞ্জ হাইলাইটার।

  • খুব বেশি পরিমাণে না নিয়ে লেয়ার করে ব্লেন্ড করুন যাতে লুক হয় ন্যাচারাল।

৫) সেটিং স্প্রে ব্যবহার করুন

  • মেকআপ লাস্ট করার জন্য ডিউয়ি বা ইল্যুমিনেটিং সেটিং স্প্রে ব্যবহার করুন।

  • এটি মেকআপকে সারাদিন ঠিক রাখবে এবং লুককে আরও গ্লোয়িং করবে।

Glamarshop-এর এক্সক্লুসিভ কালেকশন!

এই ৫টি সহজ স্টেপ ফলো করে খুব সহজেই আপনি গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। পারফেক্ট লুক পেতে সবসময় ভালো মানের অথেনটিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার করুন। Glamarshop-এ পাবেন সেরা মানের মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টস। আমাদের কালেকশন ঘুরে দেখতে এখনই ভিজিট করুন www.glamarshop.com অথবা আমাদের স্টোর থেকে কিনুন আপনার প্রয়োজনীয় পণ্য।

আপনার সৌন্দর্য হোক আরও গ্লোয়িং ও কনফিডেন্ট—Glamarshop-এর সাথেই থাকুন!