5/1,South Banasree Dhaka
গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক পেতে ৫টি ধাপ অনুসরণ করুন: স্কিন প্রস্তুতি: ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে শিট মাস্ক বা হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন। প্রাইমার: ইল্যুমিনেটিং প্রাইমার ব্যবহার করে স্কিনে গ্লো আনুন। ফাউন্ডেশন ও কনসিলার: হালকা করে ফাউন্ডেশন ও কনসিলার ব্লেন্ড করুন এবং লুজ পাউডার দিয়ে সেট করুন। ব্লাশ ও হাইলাইটার: স্কিন টোন অনুযায়ী ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করুন। সেটিং স্প্রে: মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে ডিউয়ি সেটিং স্প্রে ব্যবহার করুন।
মেকআপ আমাদের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে এবং যদি সেটা হয় গ্লোয়িং ও ন্যাচারাল, তাহলে কথাই নেই! এই লুক সবার কাছেই বেশ জনপ্রিয় কারণ এটি এলিগেন্ট ও সময়োপযোগী। আজকের এই ব্লগে শেয়ার করবো কীভাবে সহজেই বাড়িতে বসে যেকোনো বিশেষ মুহূর্তের জন্য গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করবেন, যা হবে ফ্ললেস ও লং লাস্টিং। তাহলে চলুন, জেনে নিই সহজ ৫টি স্টেপ!
অনেকেই মনে করেন গ্লোয়িং মেকআপ লুক তৈরি করা কঠিন, কিন্তু এটি একদম সহজ! শুধু নিচের স্টেপগুলো ফলো করলেই হবে—
গ্লোয়িং মেকআপ লুকের আসল রহস্য হচ্ছে মেকআপ শুরুর আগে স্কিনকে হাইড্রেটেড ও প্রস্তুত রাখা।
প্রথমে ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
এরপর হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করুন অথবা হাইড্রেটিং সিরাম/ময়েশ্চারাইজার লাগান।
দিনের বেলায় মেকআপ করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
ঠোঁটের জন্য লিপবাম ব্যবহার করতে ভুলবেন না।
এভাবে ত্বক ঠিকমতো প্রস্তুত করলে মেকআপ হবে পারফেক্টলি ব্লেন্ডেড ও লং লাস্টিং।
প্রাইমার মেকআপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্লোয়িং লুকের জন্য ইল্যুমিনেটিং প্রাইমার ব্যবহার করুন।
এটি মেকআপের লং লাস্টিং রাখে এবং ত্বকে ন্যাচারাল গ্লো যোগ করে।
ফাউন্ডেশন সরাসরি বেশি পরিমাণে না নিয়ে ধাপে ধাপে লাগান।
ড্রাই স্কিনের জন্য ডিউয়ি ফাউন্ডেশন বেস্ট অপশন।
হাইলাইটিং কনসিলার ব্যবহার করুন, যা আপনার স্কিন টোনের চেয়ে ১-২ শেড লাইট হবে।
সবশেষে লুজ পাউডার দিয়ে ফেস সেট করুন যাতে মেকআপ থাকে ফ্ললেস।
গ্লোয়িং লুক পেতে ব্লাশ ও হাইলাইটার অপরিহার্য।
ফেয়ার স্কিনের জন্য: পীচ, কোরাল, বেবি পিংক ব্লাশ এবং শ্যাম্পেইন টোনের হাইলাইটার।
মিডিয়াম বা ট্যান স্কিনের জন্য: রোজ, ডার্ক মভ ব্লাশ এবং গোল্ডেন, ব্রোঞ্জ হাইলাইটার।
খুব বেশি পরিমাণে না নিয়ে লেয়ার করে ব্লেন্ড করুন যাতে লুক হয় ন্যাচারাল।
মেকআপ লাস্ট করার জন্য ডিউয়ি বা ইল্যুমিনেটিং সেটিং স্প্রে ব্যবহার করুন।
এটি মেকআপকে সারাদিন ঠিক রাখবে এবং লুককে আরও গ্লোয়িং করবে।
এই ৫টি সহজ স্টেপ ফলো করে খুব সহজেই আপনি গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। পারফেক্ট লুক পেতে সবসময় ভালো মানের অথেনটিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার করুন। Glamarshop-এ পাবেন সেরা মানের মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টস। আমাদের কালেকশন ঘুরে দেখতে এখনই ভিজিট করুন www.glamarshop.com অথবা আমাদের স্টোর থেকে কিনুন আপনার প্রয়োজনীয় পণ্য।
আপনার সৌন্দর্য হোক আরও গ্লোয়িং ও কনফিডেন্ট—Glamarshop-এর সাথেই থাকুন!